ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে আশা করছে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে চীন মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে পারে। তিনি বলেন, একেবারেই মানবিক বিষয় বিবেচনা করে রোহিঙ্গাদের ঠাঁই দেয়া হয়েছিল। চীন সফরকালে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংকালে সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে অতি শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারকে রাজি করাতে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ চ্যানেল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ঝাং প্রধানমন্ত্রীকে তাদের সাম্প্রতিক রোহিঙ্গা ক্যাম্প সফর সম্পর্কেও অবহিত করেন।

ব্রিফিংয়ে বলা হয়, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যে পুনরায় বসতি স্থাপনে যাতে নিরাপদ বোধ করে তার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের ভূমিকা পালন করা কর্তব্য বলে উভয়পক্ষ অভিমত ব্যক্ত করেন।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের কর্মসূচি রয়েছে, সেখানে আলোচনায় গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকবে রোহিঙ্গা ইস্যু। এছাড়া এ সফরে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানান প্রেস সচিব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লেখা একটি বই চীনা ভাষায় প্রকাশ করার আগ্রহ দেখান চীনের রাষ্ট্রদূত ঝাং জু।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার থেকে জোরপূর্ববক বাস্তুচ্যুত ১১ লক্ষাধিক রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছে এবং এদের বেশির ভাগই এসেছে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার কর্তৃক সেনা অভিযানের পর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে আশা করছে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯