ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন ১৩ লাখের পর ফের সাড়ে ৬ লাখ টাকা ব্যয়, জবির ফুডকোর্ট নির্মাণে প্রশ্ন গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

বিপিএল: টিকিট কাউন্টার ফাঁকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আগ্রহ নেই সাধারণ দর্শকের মাঝে। হ-য-ব-র-ল এ টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটারদের মতোই চরম বিরক্ত তারা। যার প্রমাণ পাওয়া গেল বিসিবির টিকিট কাউন্টারে। স্বাভাবিক অবস্থায় যেখানে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন থাকত, সেখানে দু-একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাউন্টারের সামনে।

ক’দিন আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিপাক্ষিক সিরিজের টিকিট নিয়ে চারদিকে চলছিল হাহাকার। কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছিল না একটা ‘সোনার হরিণের’ দেখা। কালোবাজারিদের দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এটাই বাংলাদেশের ক্রিকেটের বাস্তব চিত্র। যেকোনো সিরিজ এলেই টিকিট কাউন্টারে সমর্থকদের ভিড় দেখা যায়।

তবে বিপিএলের টিকিট নিয়ে কারো কোনো উত্তেজনা নেই। কাউন্টারের বাইরে মাইকে বারবার ডাকা হলেও, বিপিএলের টিকিট নিয়ে আগ্রহ নেই কারোর।

শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, অথচ টিকিট কাউন্টার ফাঁকা। কিছু মানুষ টিকিট কাউন্টারের আশপাশে ঘুরলেও, ম্যাচ বা খেলা নিয়ে নেই কোনো ইচ্ছে। অনেকে তো এ-ও জানেন না, কবে থেকে শুরু হচ্ছে এবারের আসর। টিকিট সংগ্রহ করা কয়েকজনের কাছে কারণ জানতে চাইলে, তারা যেটা বললেন সেটা অবশ্য নতুন কিছু নয়। এই আসরের অবস্থা তো এখন তাদেরও অজানা নয়।

টিকিট কিনতে আসা এক সমর্থক বলেন, ‘আবহাওয়ার কারণে মানুষ অনেক কম আসছে আমার মনে হয়। আর এবার বিপিএলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যাটা অনেক কম, তাই হয়তো মানুষ আগ্রহ পাচ্ছে না।’

এদিকে আরেকজন বলেন, ‘কয়েক মৌসুম আগে গেইল, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো ছিল। তবে এখন তারা আসছে না।যে কারণে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আর এ কারণেই হয়তো মানুষের আগ্রহটা কমে গেছে।’

কথায় কথায় বিসিবি কর্তারা আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনা করলেও, আদতে যে সেটা ফাঁকা বুলি, তা এখন সবাই বোঝে। তাই তো মানহীন বিদেশি আর সঠিক প্রচারণাহীন এ টুর্নামেন্ট নিয়ে কোনো আশাই নেই সাধারণ দর্শকের।

মাঠে দর্শকের উপস্থিতি আর মানুষের আগ্রহের কারণেই একদিন আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস বাগিয়ে আনতে পেরেছিল বাংলাদেশ। ২৩ বছরের ব্যবধানে এখন অবস্থা যদি এরকম বিপরীতমুখী হয়, তাহলে গলদ খোঁজাটা এখনই দরকার বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

বিপিএল: টিকিট কাউন্টার ফাঁকা

আপডেট টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩