ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াল চেলসি

মাঠে সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। দুঃসময় কাটাতে একের পর এক ফুটবলার দলে ভেড়াচ্ছে দলটি। তারই ধারাবাহিকতায় এবার ব্রাজিল থেকে দলে ভিড়িয়েছে তরুণ মিডফিল্ডার আন্দ্রেই সান্তোসকে।

জানুয়ারির শীতকালীন দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার তরুণ মিডফিল্ডার আন্দ্রেই সান্তোসকে দলে টানার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চেলসি। শুক্রবার (৬ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি।

ব্রাজিলের অনূর্ধ্ব -২০ দলে খেলা সান্তোস দেশটির অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে এরই মধ্যে আলোড়ন তুলেছে। মাত্র ১৮ বছর বয়সেই ভাস্কো দা গামার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি।

গত মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলা ভাস্কো দা গামার হয়ে ৩৩ ম্যাচে ৮ গোল করেছেন এই মিডফিল্ডার, বড় অবদান রেখেছেন এই মৌসুমে শীর্ষ বিভাগে উঠে আসার ক্ষেত্রে।

চলতি মৌসুমে বাজে পারফর্ম করা চেলসি এই শীতকালীন দল বদলে সান্তোস ছাড়াও দলে ভিড়িয়েছে দাভিদ ফোফানা ও বেনেয়া বাদিয়াশিলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন

ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াল চেলসি

আপডেট টাইম : ০৯:২২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩