ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্স নিশ্চিত হওয়ায় এই ম্যাচটা কেবলই নিয়ম রক্ষার দিশা বিশ্বাসের দলের জন্য। বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২ টার সময় শুরু হবে খেলাটি।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স পর্ব নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেকটাই নির্ভার হয়ে খেলতে পারবে লাল-সবুজরা। একাদশেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।

টুর্নামেন্টে এখনও কোনো জয় পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তলানিতে তারা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সংস্করণে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে পরের রাউন্ডে। ১২ দলকে দুই গ্রুপে ভাগ করে, রাউন্ড রবিন পদ্ধতিতে হবে খেলা। সেখান থেকে শীর্ষ দুই দল করে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের লড়াই।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল দিশারা। অস্ট্রেলিয়াকে শুরুতে ১৩০ রানে আটকে ফেলে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ৪২ বলে ৪০ রান করে ম্যাচসেরা হন দিলারা আক্তার।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ১০ রানে জিতে বাংলাদেশ। স্বর্ণা আক্তার, দিলারা ও আফিয়াদের ব্যাটিং তাণ্ডবে শুরুতে ব্যাট করে ১৬৫ রান করে বাঘিনীরা। স্বর্ণা দেড়শর বেশি স্ট্রাইকরেটে ৫০, আফিয়া ৫৩ ও দিলারা ৩৬ রান করেন। শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ১৫৫ রান করতে সক্ষম হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৪৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩