ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মেসি-রোনালদোর স্মরণীয় দ্বৈরথে জয় পেল পিএসজি

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম নান্দনিক এক ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকল। সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর এ দ্বৈরথ হয়ে থাকল স্মরণীয়।

প্রীতি ম্যাচে দুদলই দিয়েছে নিজেদের সেরাটা। ৬০ মিনিটের আগ পর্যন্ত তিনবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি পিএসজি। তবে এরপর দ্রুত দুই গোল করে জয়টা নিশ্চিত করে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। মেসি-রোনালদোর স্মরণীয় এ দ্বৈরথে ৫-৪ গোলের জয় পেয়েছে মেসি-নেইমারের পিএসজি।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো।

৩৯ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিনত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

৪৩ তম মিনিটে এমবাপের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর খেলা হয়েছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ২৫ মিনিটের ব্যবধানে ৩ গোল করে জয়টা এক প্রকার নিশ্চিতই করে ফেলে পিএসজি। শুরুটা করেন সার্জিও রামোস। ৫৩ তম মিনিটে এমবাপের দেওয়া পাস বটম লেফট কর্ণার থেকে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।

এবারও সমতায় ফিরতে দেরি করেনি অল স্টার একাদশ। ৫৬তম মিনিটে গঞ্জালো মার্টিনেজের পাস থেকে স্কোরলাইন ৩-৩ করেন হিউন সো। কিন্তু বিধি বাম। এবারও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি স্বাগতিকরা।

৬০ তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় অল স্টারের ডিফেন্ডার আলী আল বুলায়হির। আর তাতে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি কিলিয়ান এমবাপে।

লিড নিয়ে এবার আর অল স্টারকে সমতায় ফিরতে দেয়নি পিএসজি। উল্টো ৭৮তম মিনিটে একিটিকের গোলে ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

এরপর আর দ্রুত ম্যাচে ফিরতে পারেনি অল স্টার। তাই অতিরিক্ত সময়ে টেলিস্কার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৪ গোলে শেষ হয় মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মেসি-রোনালদোর স্মরণীয় দ্বৈরথে জয় পেল পিএসজি

আপডেট টাইম : ০৮:৫২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩