ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

লেবু চা যাদের জন্য নিরাপদ নয়

বাড়তি ওজন চিন্তায় ফেলেছে? তাই দুধ-চিনি দিয়ে চায়ের পরিবর্তে লেবু চা-ই দিনের শুরুতে ভরসা? ভাবছেন এই অভ্যাসেই দ্রুত ঝরবে মেদ! অনেকেই আবার কাজের ফাঁকে চনমনে হতে একাধিক বার লেবু চায়ে চুমুক দেন। এই অভ্যাস কিন্তু মোটেই ভালো নয়। অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে শরীরে একাধিক রোগ বাসা বাঁধে। চলুন তবে জেনে নেয়া যাক লেবু চায়ে শরীরের ঠিক কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে-

দাঁতের ক্ষয়
বারে বারে লেবু চায়ে চুমুক দেন? এর ফলে কিন্তু দাঁতের এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়। তাই দাঁতের ক্ষয় রুখতে অত্যধিক মাত্রায় লেবু চা না খাওয়াই ভালো। লেবু চা খাওয়ার পরই অবশ্যই ভালো করে কুলকুচি করে নিতে ভুলবেন না, নইলে দাঁতের বারোটা বাজতে বেশি সময় রাগবে না।

অম্বলের সমস্যা
ঘন ঘন লেবু চা খেলে অন্ত্রের পিএইচের মাত্রায় পরিবর্তন আসে। এর থেকে অ্যাসিডিটির সমস্যা হয়। বুক জ্বালাও অনুভব করতে পারেন। এমনকী, বমিও হতে পারে। গ্যাস, পেট ব্যথা, ডায়ারিয়া এমনকী, গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও দেখা যায়।

শরীরে পানির ঘাটতি হয়
শীতে ডিডাইড্রেশনের সমস্যায় অনেকেই ভোগেন। লেবু চা বেশি মাত্রায় খেলে আবার তা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। যে কারণে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা আরো বেড়ে যায়।

গর্ভপাতের ঝুঁকি বাড়ে
অন্তঃসত্ত্বা নারীদের জন্য লেবু চা একেবারেই নিরাপদ নয়। এতে ক্যাফিন থাকে। এই অতিরিক্ত মাত্রায় ক্যাফিন শরীরে গেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। এ ছাড়া অ্যাসিডিটিরও সমস্যা হয়।

অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে
অতিরিক্ত লেবু চা খেলে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। এতে অস্টিওপরোসিসের সমস্যা দেখা দিতে পারে। তাই লেবু চায়ের মাত্রার উপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ জরুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

লেবু চা যাদের জন্য নিরাপদ নয়

আপডেট টাইম : ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩