ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

কে হচ্ছেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি

রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা সৃষ্টি করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তের পর তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে শুরু জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তালিকায় রয়েছেন জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টির চারজন। যিনি নির্বাচিত হবেন তিনি আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতার দায় স্বীকারের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৯ জানুয়ারি আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এরপর থেকে কে জাসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জেসিন্ডা আরডার্নের দল লেবার পার্টির চারজন। এর মধ্যে ক্রিস হিপকিন্স ২০০৮ সালে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে প্রথম পার্লামেন্টে যোগ দেন। নিজ দক্ষতায় বর্তমানে মন্ত্রণালয়ের জনসেবা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি। এ ছাড়া বিচারমন্ত্রী কিরি অ্যালানও আছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। ২০১৭ সালে পার্লামেন্টে যোগ দেয়ার আগে অ্যালান কৃষিশিল্পে একজন ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

অন্যদিকে, তালিকায় আছেন মাইকেল উড যিনি ২০১৬ সালে উপনির্বাচনে বড় ধরনের জয় দিয়ে পার্লামেন্টে যোগ দেন। ২০২২ সালের মাঝামাঝি মন্ত্রিসভার রদবদলে অভিবাসন বিভাগে যুক্ত হন তিনি। রয়েছেন নিউজিল্যান্ডের প্রবীণ সংসদ সদস্য নানিয়া মাহুতাও।

ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনে ভোট হবে ২২ জানুয়ারি। তিনিই পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রীর পদে। আগামী ১৪ অক্টোবর দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কে হচ্ছেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি

আপডেট টাইম : ০৯:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩