ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কুয়েত সরকারের পদত্যাগ

উপসাগরীয় দেশ কুয়েতে রাজনৈতিক অচলাবস্থা যেন কাটছেই না। গেল বছরের অক্টোবরে মন্ত্রিসভা গঠনের মাত্র তিন মাসের ব্যবধানে ফের পদত্যাগ করেছে দেশটির সরকার।
আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে এই পদত্যাগের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির ক্রাউন প্রিন্সের কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-সাবাহ। খবর আলজাজিরার।

মঙ্গলবার সংসদ অধিবেশনের কথা ছিল। গত অক্টোবরে শপথ নেওয়ার সময় ঋণ ত্রাণ বিল নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে মতবিরোধ হয় মন্ত্রিসভার সদস্যদের।

ঋণ ত্রাণ বিলে বলা হয়েছিল, রাষ্ট্র নাগরিকের ব্যক্তিগত ঋণ কিনবে। সেই সঙ্গে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আইনপ্রণেতারা। এর জেরেই পদত্যাগ করেছে দেশটির সরকার।

মন্ত্রিসভার একটি বিবৃতি উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ‘মন্ত্রিসভার সমস্যা এবং আইনপ্রণেতাদের মধ্যে সম্পর্ক অবনতি হওয়ায় এ পদত্যাগ।’

ক্রাউন প্রিন্সের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদের আর্থিক ও অর্থনৈতিকবিষয়ক কমিটির প্রধান এমপি শুয়াইব আল-মুওয়াইজরি গেল রোববার এক টুইটবার্তায় বলেন, ‘সরকার যতক্ষণ না মজুরি, পেনশন এবং সামাজিক সহায়তা বাড়ানোর জন্য বিকল্প উপায় উপস্থাপন করবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত ঋণ ত্রাণ টেবিলে থাকবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কুয়েত সরকারের পদত্যাগ

আপডেট টাইম : ০৮:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩