ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না জার্মানি

রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দেয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার (২৯ জানুয়ারি) ইউক্রেনের এসব দাবিকে জেলেনস্কি সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন ওলাফ শলজ।

যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীকে ঘায়েল করতে জার্মানিসহ ন্যাটোর অন্যান সদস্য রাষ্ট্রগুলোর কাছে থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র, কামান ও গোলাবারুদসহ সবশেষে অত্যাধুনিক লিওপার্ড টু ট্যাংক পাওয়ার পর সম্প্রতি, পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান ও সাগর তলদেশে আক্রমণের জন্য উ-বোট(জার্মানির তৈরি সাবমেরিন) চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের এমন দাবিকে ‘সমরাস্ত্র নিয়ে বাড়াবাড়ি” হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।

রোববার আর্জেন্টিনা সফররত শলজ জানান, চলমান যুদ্ধে ইউক্রেনকে সবধরনের সহযোগিতা দিয়ে গেলেও জেলেনস্কির দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই তাদের যুদ্ধবিমান সরবরাহ করা হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, ভারী অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে আর কীভাবে সহযোগিতা করা যায় তা ভেবে দেখবে ন্যাটো। জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। যদিও কূটনৈতিক উপায়েই সংকট সমাধানের পথ খোঁজা উচিত বলেও মন্তব্য করেন শলফ।

এর আগে কিয়েভের পক্ষ থেকে তাদের সব মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে প্রস্তুত রাখার প্রস্তাব দেয়া হলে, তা সরাসরি নাকচ করে দেয় বার্লিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না জার্মানি

আপডেট টাইম : ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩