ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বনে ফিরেছে লোকালয়ে আসা সেই বাঘগুলো

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর অফিস এলাকায় পথ ভুলে বাঘগুলো এসেছিল। পরে বনরক্ষীদের সতর্ক উপস্থিতি টের পেয়ে বনের গহিনে ফিরে গেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরেও বাঘগুলোকে দেখা যাচ্ছে না। বাঘের ডাকও আর শুনতে পাননি বনরক্ষীরা।
বনরক্ষীদের ধারণা, পথ ভুলে অফিস এলাকায় ঢুকে পড়ে বাঘগুলো। মিঠাপানির পুকুর পেয়ে পানি খেতে নামে। বনরক্ষীদের সতর্ক উপস্থিতি টের পেয়ে বনের গহিনে ফিরে গেছে।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত কয়েকবার তিনটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখেছেন বনরক্ষীরা।

বনরক্ষীরা  জানান, চাকরি সূত্রে সুন্দরবনের অভ্যন্তরে থাকলেও বাঘ দেখার সৌভাগ্য সবার হয় না। প্রথমবারের মতো বাঘ দেখায় খুব ভয় পেয়েছিলেন তারা। তবে বাঘগুলো চলে যাওয়ার পরে স্বস্তি ফিরেছে তাদের মাঝে।

চান্দেশ্বর অফিসের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, শনিবার দুপুরের আগমুহূর্তে একবার বাঘগুলোকে দেখা গেছে। পরে আর দেখা যায়নি। বাঘের গর্জনও শুনতে পাইনি আমরা। মূলত যতদূর মনে হচ্ছে ঘুরতে ঘুরতে অফিস এলাকায় ঢুকে পড়েছিল। পরবর্তীতে সময়ে পরিচিত এলাকা না হওয়ায় এবং বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চলে গেছে।

‘বাঘগুলো খুবই শান্ত ছিল। কোনো হিংস্রতা প্রদর্শন করেনি তারা। এরপরেও আমরা খুবই সতর্ক ছিলাম। সতর্কতার সঙ্গে ছবি তুলেছি। এখন আমরা সতর্ক অবস্থায় আছি। বাঘ আসলেও যাতে কারও কোনো ক্ষতি না হয় এবং বাঘগুলোকে কেউ যাতে বিরক্ত না করে সে জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি।’

বিভিন্ন সময় বনের মধ্যে বাঘ দেখ পাওয়া ও বাঘ গণনা কার্যক্রমে সরাসরি অংশ নেয়া বন কর্মকর্তা আজাদ কবির বলেন, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী মানুষের সংস্পর্শে আসতে চায় না। তেমনি বাঘও মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। তবে বাঘ কখনও নিজেকে লুকিয়ে রাখতে চায় না। ক্ষুধার্ত হলে বাঘ রাগান্বিত হয়ে যায়। এই সময় সে অতিরিক্ত ঘোরাফেরা করে। পেটে ক্ষুধা না থাকলে বাঘ বিশ্রাম, নিজেদের মধ্যে খুনসুটি ও ঘোরাফেরা করতে পছন্দ করে। খুব ক্ষুধার্ত ও নিজেকে নিরাপত্তাহীন মনে হলেই বাঘ মানুষের ওপর আক্রমণ করে। এ ছাড়া কখনও বাঘ মানুষের ওপর আক্রমণ করে না।

চান্দেশ্বর অফিস এলাকায় বাঘ আসা সম্পর্কে আজাদ কবির আরও বলেন, সুন্দরবনের মধ্যে বাঘ ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। তবে যেসব স্থানে মানুষ থাকে সেখানে বাঘ যাওয়ার কথা না। ঘুরতে ঘুরতে পথ ভুলে ওই এলাকায় গেছে। পরে যখন বুঝতে পেরেছে, তখন ওরা নিজেদের পছন্দমতো স্থানে ফিরে গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বনে ফিরেছে লোকালয়ে আসা সেই বাঘগুলো

আপডেট টাইম : ০৯:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩