ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৭৮০০ ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। সবমিলিয়ে তুরস্কে হতাহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। তীব্র শীত উপেক্ষা করেই ক্লান্ত উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। খবর রয়টার্সের।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক-সিরিয়া ছাড়াও এ ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এদিন ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কাহরামানমারাস শহরে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্যোগের মাত্রা যতই স্পষ্ট হয়ে উঠছে, নিহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও তত বাড়ছে। ভয়াবহ এ দুর্যোগে হাজার হাজার শিশু মারা যেতে পারে।’

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অক্তাই জানিয়েছেন, এ ভূমিকম্পে হতাহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। এর মধ্যে এখন পর্যন্ত নিহত ৫ হাজার ৮৯৪ জন এবং আহত ৩৪ হাজারের বেশি।

১৯৩৯ সালের পর তুরস্কে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্প কেবল তুরস্কেই প্রাণহানির কারণ হয়নি; সিরিয়াতেও বহু মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্যানুসারে, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৯৩২ জন মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ঘোষণায় এরদোয়ান বলেন, ভূমিকম্প বিপর্যস্ত এলাকার অংশ হিসেবে ১০টি শহরে জরুরি অবস্থা ঘোষিত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৭৮০০ ছাড়াল

আপডেট টাইম : ০৮:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩