ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

পিকনিক থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ২, আহত ৩৪

যশোরের একটি পিকনিক বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩৪ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতারা। আহতদের গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।

সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন ও অফিস কর্মকর্তা-কর্মচারীরা। গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যায় ফিরছিলেন বাস তিনটি। পথে গোপালগঞ্জের কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দ্বিতীয় বাসটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মারা যান অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস। এছাড়া গুরুতর আহত হন বাসটিতে থাকা আরো ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক। এরমধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

এদিকে, আহতদের খোঁজ-খবর নিতে এসে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনায়কবলিত সব শিক্ষার্থীর চিকিৎসায় কোনো অসুবিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। এ ঘটনায় আমরা শোকাহত।

যশোর জেনারেল হাসপাতালের ডা. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। আরেকজন ঘটনাস্থলেই মারা গেছেন। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬

পিকনিক থেকে ফেরার পথে বাস উল্টে নিহত ২, আহত ৩৪

আপডেট টাইম : ০৮:২৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩