ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

রংপুরে ভ্যাট ও আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে মতবিনিময়

ভ্যাট ও আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি মিলনায়তনে ‘ভ্যাট ও কর প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ ও সমস্যা নিরসনে’ এ সভায় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার শাহীন আক্তার হোসেন। বক্তব্য রাখেন, জেলা জুয়েলার্স মালিক সমিতি সভাপতি এনামুল হক সোহেল, চেম্বারের পরিচালক রিয়াজ শহীদ শোভন, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলাসহ অন্যরা।
সভায় ব্যবসায়ীরা বলেন, রংপুর জেলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠা থাকলেও সকল ব্যবসায়ীরা ভ্যাট ও করের আওতায় আসেনি। তাই সরকার প্রতি বছর অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সকল ব্যবসায়ীকে ভ্যাট ও করের আওতায় আনা গেলে রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীদের উপর চাপ করবে। সভায় ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তোলা হয়।
রংপুর কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, গত বছর জানুয়ারী মাঝে রংপুর অঞ্চলে ১৪ হাজার ব্যবসায়ী ভ্যাটের রেজিস্ট্রেশন করেছিল। এ বছর সেটি ১৮ হাজার হয়েছে। অর্থ্যাৎ রাজস্ব প্রদানে ব্যবসায়ীরা আগ্রহী হয়েছে। রংপুর অঞ্চলের ভ্যাট ও আয়করের বড় অংশ আসে বিড়ি শিল্প থেকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনলাইনে নিবন্ধন করা ছোট বিড়ি কারাখানাগুলো রাজস্ব ফাঁকি দিচ্ছে। আমরা তাদের রাজস্ব ফাঁকি দেয়া বন্ধে কাজ করছি। ইতোমধ্যে রাজস্ব ফাঁকি দেয়া অনেক কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। অনেকের বিরুদ্ধে ফৌজদারী মামলাও হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা পণ্য ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব না রাখায় ভ্যাট প্রদানের সময় রির্টানে নানা জটিলতা দেখা যায়। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

রংপুরে ভ্যাট ও আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে মতবিনিময়

আপডেট টাইম : ০৮:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩