ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকা-১৮ আসনের একাধিক মসজিদ ও কবরস্থানে খসরু চৌধুরীর অনুদান প্রদান

ঢাকা-১৮ আসনের একাধিক মসজিদ ও কবরস্থানের সংস্কারে অনুদান প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি।

বুধবার দক্ষিণখান ও উত্তরখানের বেশ কয়েকটি জামে মসজিদ ও কবরস্থানের সংস্কারের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান প্রদান করেন তিনি। খসরু চৌধুরীর পক্ষ থেকে কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম অনুদানের অর্থ পৌঁছে দেন।

মসজিদগুলো হলো ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ডের আল হারেছ জামে মসজিদ, ৪৪ নং ওয়ার্ডের ভাতুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ, ৪৮ নং ওয়ার্ডের বরুয়া লঞ্জনীপাড়া গণকবরস্থান, হলান নামাপাড়া বাইতুল নূর জামে মসজিদ, আল মদিনা জামে মসজিদ।

কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দিয়েছেন। মসজিদ, মাদরাসা, এতিমখানা ও কবরস্থানের সংস্কার কাজে তার দান অব্যাহত থাকবে।

আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমার আয়ের একটা অংশ আমি মসজিদের জন্য বরাদ্দ রাখি। এছাড়া মানবসেবার অংশ হিসেবে অগ্নিদুর্গত ও হতদরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াই। ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকা-১৮ আসনের একাধিক মসজিদ ও কবরস্থানে খসরু চৌধুরীর অনুদান প্রদান

আপডেট টাইম : ০৩:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩