ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। কার্যকরী কমিটির ২৩টি পদের সবগুলোতেই এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু। এতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি সাধারণ সম্পাদক শহর ২৩টি পদেই জয়লাভ করে।

১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে প্রথমদিন বুধবার ৫০২৮ জন এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৪২১৫ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৯২৪৩টি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম শামীম। শুক্রবার ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

বুধবার প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হলে রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

সাদা প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মো. মাহবুব হোসেন জয়সহ সাধারণ সম্পাদক। এছাড়া সদস্য হিসেবে ১১ জন বিজয়ী হন।

২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে ছিলেন সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬

ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট টাইম : ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩