ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

দু্ইদিন আগে দাফন করা লাশ কোলে নিয়ে বসে আছে যুবক

কবরের ভেতর থেকে আসছিল গোঙানোর শব্দ। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কবরের মাটি সরিয়ে দেখতে পায়, ভেতরে লাশ কোলে নিয়ে বসে আছে এক যুবক।

শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলার জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থানে এ অবাক করা কাণ্ড ঘটেছে। এ ঘটনায় সফিকুল ইসলাম (২২) নামের ঐ যুবককে আটক করেছে পুলিশ।

সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। এ ঘটনায় মৃতের ছেলে আজহারুল ইসলাম (৫৫) বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ মার্চ) সারাই ইউনিয়নের ধুমেরকুঠি চাদমিয়া পাড়া গ্রামের মৃত আছিমুল্যা হাগুড়ার স্ত্রী সবিরন নেছা (৮৬) বার্ধক্যজনিত কারণে মারা যান। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জানাজা শেষে তাকে জয়বাংলা বাজার সরকারি কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (৩ মার্চ) সকালে স্বজনরা কবর জিয়ারতে গিয়ে দেখেন, কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙানোর শব্দ। ভয়ে সেখান দূরে গিয়ে পুলিশসহ পরিবারের অন্য সদস্য ও স্থানীয় লোকজনকে জানান বিষয়টি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কবরের ভেতরে লাশ কোলে নিয়ে বসে থাকা ওই যুবককে আটক করে।

মৃতের ছেলে আজহারুল ইসলাম বলেন, এ যুবক আমার মায়ের কবরে কেন ঢুকেছিল, এটা বুঝতে পারছি না। এ ঘটনায় মামলা করেছি।

সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, আটক ঐ যুবক নেশাগ্রস্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ। এর আগেও নেশার টাকা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করেছে। কয়েকবার এ নিয়ে সালিশও হয়েছে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটক যুবক মানসিক রোগী। তবে এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনাধিকার প্রবেশ করে মরদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কবর থেকে যুবক আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দু্ইদিন আগে দাফন করা লাশ কোলে নিয়ে বসে আছে যুবক

আপডেট টাইম : ০৮:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩