ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত: এরদোয়ান

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয় তুরস্কের দক্ষিণাঞ্চল। এতে দেশটির দুই লাখ ১৪ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়। এসব ভবন হয় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, না হয় মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ তথ্য জানান।

উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এরদোয়ান বলেন, যেসব ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে।

প্রেসিডেন্ট বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্যায়ন শেষ হওয়ার পরে নতুন ভবন নির্মাণ শুরু হবে। এসব নতুন ভবন চার তলার বেশি হবে না বলেও জানান তিনি।

এরদোয়ান বলেন, আমরা আমাদের প্রাচীন শহরগুলোকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছি, যা আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখবে।

গত মাসের ৬ ফেব্রুয়ারি সাত দশমিক আট ও সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটির মোট আটটি প্রদেশে এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত: এরদোয়ান

আপডেট টাইম : ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩