ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

ইউক্রেনে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। এ সময় সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করেই ইউক্রেনের যুদ্ধ ময়দানে ছুটে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শুইগু।
সামনের সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে শনিবার তিনি সাক্ষাৎ করতে যান। খবর সিএনএনের।

তার এ আস্মিক সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যেগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্রন্ট লাইনারদের ধন্যবাদ জানান।

ভিডিওটিতে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শুইগু একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত ঐ স্থান ত্যাগ করছেন।

দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের অনুপ্রেরণা দিতে তিনি ঐ ঝটিকা সফর করেন বলে জানা গেছে।

পূর্ব ইউক্রেনের বাখমুত শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।

পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা ঐ শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ইউক্রেনে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩