ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বেহেশতে মসজিদ তৈরির নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেন ‘জিনের বেগম’

তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কথিত ‘জিনের বেগম’সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ এসব তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাবুর স্ত্রী কথিত জিনের বেগম লাইজু, আখি সুবর্ণা, আলতাব হোসেন ও অনুরাগ আল ইমরান। অভিযানে ব্যাংকের চেকের পাতা, ভিসা ডেভিট কার্ড, একটি মোটরবাইক এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, দীর্ঘ চার বছর যাবৎ কথিত জিনের বেগম লাইজুসহ প্রতারক চক্রটি ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার এক আমেরিকা প্রবাসীর মাকে বেহেশতে মসজিদ তৈরি ও জিনদের খাওয়া-দাওয়া করানোর নামে তিন বছর ধরে তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।

তিনি জানান, চক্রটি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব টাকা ওই পরিবারের কাছ থেকে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে শনিবার ওই আমেরিকা তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া চারজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বেহেশতে মসজিদ তৈরির নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেন ‘জিনের বেগম’

আপডেট টাইম : ০৭:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩