ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকে ঘাস খাওয়ানোর সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত

রংপুরে ট্রেনের ধাক্কায় রুম্পা বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মণ্ডলপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রুম্পা নগরী মণ্ডলপাড়ার জিহাদ হোসেনের স্ত্রী।

এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রেল লাইনের ওপরে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন রুম্পা। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রুম্পা।

মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাগলকে ঘাস খাওয়ানোর সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত

আপডেট টাইম : ০৯:০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩