ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

সরকার ব্যবস্থা পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীলঙ্কায়। মঙ্গলবার (৭ মার্চ) পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সংঘাতে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় কলম্বো। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এদিন বেশ কয়েকটি দাবি নিয়ে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের বাঁধা দেয় পুলিশ। পরে সংঘাতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সরকার ব্যবস্থা পরিবর্তনে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা পূরণের দাবিতে এদিন রাস্তায় নামেন শিক্ষার্থীরা। স্থানীয় সরকার নির্বাচন নির্দিষ্ট সময়ে করার দাবিও জানান তারা। একইসঙ্গে চলমান বিক্ষোভে গ্রেফতার হওয়া ছাত্রনেতাদের দ্রুত মুক্তির আহ্বান জানান শিক্ষার্থীরা।

গেল কয়েকমাস ধরেই বিভিন্ন দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ করছেন হাজারো শিক্ষার্থী। এছাড়াও অন্যান্য শ্রেণি-পেশার মানুষও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন। সবশেষ আয়কর সীমা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয় দেশটিতে। সেখানেও আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। পরিস্থিতি উত্তরণে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিক্রমাসিংহে প্রশাসন। তবে আর্থিক সংকটের কারণে স্থগিত করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট টাইম : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩