ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: খসরু চৌধুরী

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২৭তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। আর এটা সম্ভব হবে শুধুমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।

রবিবার বিকালে ঢাকা-১৮ আসনের অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে তৈরি করা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নের কারণে দেশে সাধারণ মানুষের জীবনে উন্নয়নের ছোয়া লেগেছে ও কর্মচাঞ্চল্য বেড়েছে। বাংলাদেশ যে বিশ্বের দরবারে এখন প্রতিষ্ঠিত মর্যাদাশীল দেশ, সেই বার্তা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ আলোয় আলোকিত, জাতির প্রয়োজনে কাজ করে সেই বার্তা ম্যান টু ম্যান পৌছে দিতে হবে।

আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতেৃত্বে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি।

এ সময় কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহ আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: খসরু চৌধুরী

আপডেট টাইম : ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩