ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো

পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর হামলায় ৪ পুলিশ সদস্য নিহত

নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িতে হামলা করেছে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি)। তালেবান জঙ্গিগোষ্ঠীর এই হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

ঘটনাটি ঘটেছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায়। জানা যায়, পুলিশের টহল ভ্যানে ওই সন্ত্রাসীরা হামলা করেছে। পুলিশ বলছে, গাড়িটি সদর থানায় যাওয়ার পথিমধ্যে জঙ্গি হামলার শিকার হয়।

পাকিস্তান পুলিশের কর্মকর্তারা বলছেন, এই হামলায় একজন উপ-পুলিশ সুপারসহ ৪ পুলিশ সদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছেন খাইবার-পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত খান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তারা।
লাক্কি মারওয়াত পুলিশের মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ভোরের দিকে পুলিমের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলি-বিনিময়ের সময় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলছে, হামলাকারীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পুলিশ সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাল্টা গুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে পুলিশের ভ্যানে হামলার দায় স্বীকার করেছে।

পুলিশি ভ্যানে জঙ্গি হামলার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

সূত্র: ডন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর হামলায় ৪ পুলিশ সদস্য নিহত

আপডেট টাইম : ০৮:৪২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩