ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

বিশবার জার্মান কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বায়ার্ন মিউনিখ। সেই রেকর্ডসংখ্যক চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখাল ফ্রেইবুর্ক। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বায়ার্নকে ২-১ গোলে পরাস্ত করে ফ্রেইবুর্গ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ফ্রেইবুর্গ। ম্যাচটিতে ফ্রেইবুর্গের হয়ে গোল করেন নিকোলাস হোফলার ও লুকাস হোলার। আর বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন দেয়দ উপেমেকানো।

ম্যাচটিতে প্রথমে এগিয়ে যায় বায়ার্ন। ১৯ মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার দেয়দ উপেমেকানো দলকে লিড গোল এনে দেন। কিন্তু সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি ফ্রেইবুর্গের। ২৭ মিনিটে গোল পোস্ট থেকে দূরে দাঁড়িয়ে বুলেট গতির শট নেন নিকোলাস হোফলার। তাতেই আসে ১-১ সমতা।

এভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও ব্যবধান অপরিবর্তিত থাকে। ম্যাচে তখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা। এর মাঝেই নিজেদের ডি-বক্সের মধ্যে জামাল মুসিয়ালার হাতে বল লাগে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে জয় উপহার দেন জার্মান ও ফ্রেইবুর্গ ফরোয়ার্ড লুকাস হোলার।

এই ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন। ৬৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলমুখে ১৬টি শট নিয়েছে দলটি, যার মধ্যে ৪টি ছিল অনটার্গেট। আর ফ্রেইবুর্গের ১০ শটের বিপরীতেও লক্ষ্যে ছিল ৪টি। তবে মন্দ কপাল নিয়ে বিদায় নিতে হলো বায়ার্ন মিউনিখকে।

এ দিকে একই রাতে ২-০ গোলে ইউনিয়ন বার্লিনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

আপডেট টাইম : ০৯:৫১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩