ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

যশোরের চৌগাছা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজুর রহমান ওরফে হাবিব নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

জানা যায়, হাফিজুর রহমান মোটরসাইকেলে স্ত্রীসহ এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খলশি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে হাফিজুর রহমান এবং তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক হাফিজুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাফিজুর রহমানের স্ত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

আপডেট টাইম : ১০:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩