ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

উড়তে থাকা নাপোলিকে হারিয়ে এগিয়ে রইল মিলান

লিগে নাপোলিকে কেউ থামাতে না পারলেও, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই তাদের হারিয়ে দিয়েছে এসি মিলান।

বুধবার (১২ এপ্রিল) রাতে প্রথম লেগে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে পিওলির দল।
ঘরের মাঠে খেলা হলেও ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছে নাপোলি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণে কোণঠাসা হয়ে পরে মিলান। তবে নাপোলির আক্রমণ সামলে পাল্টা আক্রমণে যায় তারা।

প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন ইসমাইল বেননাসের। যা চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল। ম্যাচের ৪০তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় মিলান। নিজেদের অর্ধে নাপোলির দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে ছুটে যান ব্রাহিম দিয়াস। বক্সে রাফায়েল লিয়াওর সঙ্গে বল দেয়া-নেয়া করে তিনি পাস দেন বেননাসেরকে। প্রথম স্পর্শে বুলেট গতির শটে বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

এরপর পুরো ম্যাচে তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই। উল্টো ম্যাচের ৭৪তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় নাপোলি। চার মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা।

দুই সপ্তাহের কম সময়ে মিলানের কাছে দ্বিতীয়বার হারল নাপোলি। সিরি আ’তে চলতি মাসের শুরুতে নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মিলান। আর চ্যাম্পিয়ন্স লিগে বুধবার আরেক দফায় নাপোলিকে হারাল তারা। আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

উড়তে থাকা নাপোলিকে হারিয়ে এগিয়ে রইল মিলান

আপডেট টাইম : ০৮:৩১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩