ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাবা হতে চলেছেন ব্রাজিল তারকা নেইমার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। তবে এরই মধ্যে ভক্তদের দিলেন সুখবর। নেইমার বাবা হতে চলেছেন। খবর দ্য ডেইলি মেইলের।

বুধবার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে ছবি শেয়ার করে খুশির খবরটি দেন নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। এমন খবর জানার পর ভক্তরা শুভেচ্ছা এবং শুভকামনা জানানো শুরু করেন।

ব্রুনার আইডি থেকে শেয়ার করা ছবিতে তিনি লিখেছেন: ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’

ব্রুনা আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদি এবং চাচা-চাচিরা তোমাকে খুব ভালোবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।’

পোস্টটিতে নেইমার ও ব্রুনার একটি ছবি শেয়ার করা হয়েছে। নিজেদের অনুভূতি শেয়ার করা শেষে একটি ধর্মীয় বাণীও জুড়ে দিয়েছেন নেইমারের প্রেমিকা।

এর আগে নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন ব্রাজিল তারকা। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এর পর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরেই এই সুখবরটি এলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাবা হতে চলেছেন ব্রাজিল তারকা নেইমার

আপডেট টাইম : ১১:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩