ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে পালালেন মাদরাসা শিক্ষক

জামালপুরের মেলান্দহে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম স্থানীয় মসজিদের ইমামও। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কোনামালঞ্চ সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদরাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই শিশুর চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। অবস্থা অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে পালালেন মাদরাসা শিক্ষক

আপডেট টাইম : ০৮:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩