ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বজ্রপাতে একদিনে ৬ জনের মৃত্যু

দেশের তিন জেলায় একদিনে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার মাগুরায় তিনজন, রাজবাড়ীতে দুইজন এবং সিরাজগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজনই কৃষক এবং একজন নৌকার মাঝি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বালিয়াকান্দির বিলপাকুরিয়া ও কালুখালীর মদাপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াকান্দির বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক এবং কালুখালীর মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।

মাগুরা

মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। বুধবার বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউপির চরচৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাটক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। দুপুরে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হলে কৃষক শাহাদাত হোসেন, নিজাম শেখ ও মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় নজরুল ইসলাম নামে আরো এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে সাদ্দাম হোসেন নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর হাটাইল চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিকেলে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় প্রবল বাতাস ও বৃষ্টির কবলে পড়েন সাদ্দাম। এ সময় বজ্রপাতে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন স্বজনসহ স্থানীয়রা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বজ্রপাতে একদিনে ৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩