ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দখলদার ইসরায়েলের ইহুদি উপশহরে চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

অবরুদ্ধ গাজায় টানা দু’দিন ধরে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার এ হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।

এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে, গাজায় বুধবারও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল। বুধবারের হামলায় গাজার খান ইউনুসে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও আরো একজন আহত হয়েছেন।

এছাড়া পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় মোট ২১ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন।

এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আল-জাজিরার খবরে বলা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী আল কুদুস ব্রিগেডের ক্যাম্পসহ গাজার বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।

আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ওই তিন নেতাই নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট টাইম : ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩