ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে পুনরুজ্জীবিত করবে : এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ জলবায়ুবান্ধব নীতি শুধু পরিবেশের জন্য নয়, রাজনীতির জন্যও ভালো : ব্রিটিশ মন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ : মূল পরিকল্পনাকারী রায়হানসহ চার জন রিমান্ডে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ জয়

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

ঢাকা ছেড়েছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় ৪১৫ হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। শনিবার রাত ৩টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১ সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয়।
এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২ এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, প্রথম দফায় ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেডিকেটেড হজফ্লাইট বিজি-৩০০১।

বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় রোববার সকাল ৭টায়। এছাড়া এদিন বিভিন্ন সময়ে আরো চারটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্য হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন করেন।

এবছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

আপডেট টাইম : ০৯:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩