ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষমতা প্রমাণ করেছে পুলিশ: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষমতা প্রমাণ করেছে। পুলিশ দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিরলস কাজ করেছে।

সোমবার পুলিশ সদর দফতরের হল অব প্রাইডে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় পরিচালিত ‘স্ট্রেনদেনিং ক্রাইম প্রিভেনশন ক্যাপাসিটি অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পুলিশপ্রধান বলেন, জাপান আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। জাইকা পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে আড়াই হাজার পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কোর্সও করানো হয়েছে। এর ফলে অপরাধ দমনে পুলিশের সক্ষমতা আরো বাড়বে।

তিনি আরো বলেন, এ প্রকল্পের একটি বিশেষ দিক হলো স্কুল শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা, যা তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সহায়তা করবে। জাইকার আর্থিক সহায়তায় এ ধরনের কর্মসূচি এক নবযাত্রার সূচনা করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক (পুলিশ সুপার) মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষমতা প্রমাণ করেছে পুলিশ: আইজিপি

আপডেট টাইম : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩