ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

লাইভ মিন্ট বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে কেঁপে উঠেছিল।

এদিকে গত ২৮ মে পাকিস্তানে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ভূমিকম্পে পাকিস্তানের বেশকিছু অঞ্চল কেঁপে ওঠে। এছাড়া এ কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলেও।

দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

প্রতিবেদনে আরও বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পাশের রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট টাইম : ১২:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩