ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি। দ্বিপক্ষীয় অভিবাসনের আওতায় বিশেষ করে নির্মাণ, জাহাজ নির্মাণ এবং আতিথেয়তাখাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে দেশটি।

বুধবার রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে এক রাজনৈতিক পরামর্শ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।

রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া কনসালটেশনে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

রাজনৈতিক পরামর্শ সভার আগে পররাষ্ট্র সচিব মোমেন এবং মহাসচিব গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ সম্পর্ককে আরো গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইলখাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতা ইত্যাদিসহ একাধিক ক্ষেত্রে আরো সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে ইতালি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আপডেট টাইম : ১১:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩