ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও ভুটানে যোগ দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও ভুটানে যোগ দিচ্ছেন মারসি মিয়াঙ টেমবন। তিনি আগামীকাল সোমবার (১ জুলাই) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে যোগ দেবেন। এর আগে ইউরোপ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের দক্ষিণ ককেশাসে (আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া) তিনি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব। তিনি বলেন, ‘মারসি মিয়াঙ টেমবন আজ ঢাকায় আসছেন। আগামীকাল তিনি কর্মস্থলে যোগদান করবেন।’
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, মারসি মিয়াঙ টেমবন ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক অব এডুকেশন বিষয়ে পিএইচডি করেছেন। তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। শিক্ষা, লিঙ্গ ও অর্থনীতি বিষয়ে তার বেশ কয়েকটি প্রকাশনাও রয়েছে।

২০০০ সালে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন মিয়াঙ টেমবন। এ নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন। এছাড়াও বুরুন্ডি ও বারকিনা ফাসোতে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে মিয়াঙ টেমবন বলেন, ‘বাংলাদেশ অতি দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছে। দেশটি ব্যাপক উন্নয়ন সাধন করেছে। তাদের এই উন্নয়নের বার্তা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েক বছর ধরে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে চাই। তাদের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো তুলে ধরতে চাই।’

‘বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে’, যোগ করেন নতুন এ কান্ট্রি ডিরেক্টর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও ভুটানে যোগ দিচ্ছেন

আপডেট টাইম : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯