ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

পাঁচ স্তরের নিরাপত্তায় খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে

পাঁচ স্তরের নিরাপত্তায় চলছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই সিটি নির্বাচনে এবার ২৮৯টি কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে ১৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে চিহ্নিত করেছে কমিশন। নগরজুড়ে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪ হাজার ৫২০ পুলিশ, ৩০০ আর্মড পুলিশ ও ৩ হাজার ৮৪৮ আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এরই মধ্যে নগরীতে ১৬টি চেকপোস্ট বসানো হয়েছে। কেএমপি দফতরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ১৬ প্লাটুন বিজিবি, দুই কোম্পানি র‌্যাব নির্বাচনের কাজে সহযোগিতা করবে। নির্বাচনে ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে খুলনা সিটি নির্বাচনের ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা করা হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

পাঁচ স্তরের নিরাপত্তায় খুলনা সিটিতে ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ০৯:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩