ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, এর স্কোর হচ্ছে ১৫৪। আর বাংলাদেশের রাজধানী ঢাকা ১৫১ স্কোর নিয়ে দ্বিতীয়তে রয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪ ছিল পাকিস্তানের লাহোরে; যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এরপর যথাক্রমে ভারতের দিল্লি ১৩৪, ইন্দোনেশিয়ার জার্কাতা ১২৭ আবার পাকিস্তানের করাচি ১১৬, চিলির সান্তিয়াগো ১১৪, চীনের চ্যাংডু ১০৫ মালয়েশিয়ার কুয়ালালামপুর ১০৪, সৌদি আরবের রিয়াদ ১০৩ এবং আমেরিকার ওয়াশিংটন ডিসির ৯৭ স্কোর নিয়ে দশমে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

এদিকে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মান ভালোর দিকে রয়েছে। স্কোর ওঠা নামার মধ্যে রয়েছে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা। এই তিন শহরে দূষণের স্কোর শূন্য। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো, সল্টলেক সিটি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নও আছে নির্মল বায়ুর শহরের তালিকায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

আপডেট টাইম : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩