ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত ৭টায়

বাগেরহাটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে। এখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত পৌনে ৮টায় ও সর্বশেষ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ঈদের জামায়াতে আসা মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ট্যুরিস্ট পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া বাগেরহাটের খান জাহান মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, আলিয়া মাদরাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, এবারো ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত ৭টায়

আপডেট টাইম : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩