ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামের কেরানিহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ফেরার পথে ফরিদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়াস্থ সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকের দুদু মিয়ার ছেলে। এ সময় তার থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ফরিদ কেরানিহাট থেকে বৃহস্পতিবার সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে রোহিঙ্গা যুবক আটক

আপডেট টাইম : ১১:১৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩