ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন রওশন এরশাদ, বিমানবন্দরে বিদায় জানালেন দয়াল কুমার বড়ুয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ ব্যাংকক গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে TG-322 বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রওশন এরশাদকে বিমানবন্দর বিদায় জানান জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া। এ সময় রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ এমপি সেখানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন দয়াল কুমার বড়ুয়া। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতার সুস্থতার জন্য দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনের মাঠে চষে বেড়াচ্ছেন দয়াল কুমার বড়ুয়া। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন এই আসনে একাধিক মতবিনিময় সভা করছেন। প্রতিটি মতবিনিময় সভায় এলাকার অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। দল মত নির্বিশেষে সকল মানুষের আস্থাভাজন হতে চেষ্টা করছেন এই মানবিক নেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন রওশন এরশাদ, বিমানবন্দরে বিদায় জানালেন দয়াল কুমার বড়ুয়া

আপডেট টাইম : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩