ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

এরশাদ বিদেশে চিকিৎসা নিতে চান না

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিদেশে চিকিৎসা নিতে চান না।

চিকিৎসাধীন এরশাদকে দেখে এসে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি এরশাদ সাহেবকে দেখে এসেছি। ডাক্তাররা বলেছেন, তার অবস্থা অপরিবর্তিত। তিন-চার দিন একটু উন্নতি হওয়ার পর গতকাল দুপুর থেকে অবনতি, সেই অবনতি গতকাল যেটা ছিল সেটা আজ অপরিবর্তিত রয়েছে। ডাক্তার আমার সামনে ডাক দিলেন উনাকে, দেখলাম চোখ খুলছেন দুই-তিনবার। তিনি শঙ্কামুক্ত এটা বলা যায় না।’

চিকিৎসা দেশে হবে নাকি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সিঙ্গাপুরে নেয়া হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জিএম কাদের (এরশাদের ভাই) যতটা বলেছেন, তিনি বাইরে যেতে আগ্রহী নন। উনাকে নেয়ার মতো স্ট্যাবল অবস্থাও নেই। যখন উনার জ্ঞান ছিল তখন তিনি বলেছেন, আমি সিএমএইচেই কমফোর্ট ফিল (স্বস্তি অনুভব) করি, আমাকে অন্য কোথাও নেয়ার দরকার নেই। এটা জিএম কাদের আমাকে বলেছেন।’

অসুস্থ বোধ করায় গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয় এরশাদকে। সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

এরশাদ বিদেশে চিকিৎসা নিতে চান না

আপডেট টাইম : ০২:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯