ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

বিচার চাইতে যাওয়ায় কাল হলো মোমিনের

দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মমিনুল ইসলাম মোমিন নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার আরেক বন্ধু।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসাহরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম মোমিন পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপট্টির লুৎফর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন বাজার সাগর সিনেমা হল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মমিনুল ইসলাম মোমিন। এ সময় ভ্যানচালক মমিনুর ইসলাম কুড়ি তার চলন্ত ভ্যান দিয়ে মোমিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে আঘাতপ্রাপ্ত মোমিন কয়েকজন বন্ধুকে নিয়ে কুড়ির বাবা মহির উদ্দীনের বাড়িতে বিচার দিতে যান।

একপর্যায়ে মোমিনের পেটে ছুরিকাঘাত করেন কুড়ি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন বন্ধু লিমন। স্থানীয়রা দ্রুত মোমিনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে মোমিনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মোমিনুর ইসলাম কুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

বিচার চাইতে যাওয়ায় কাল হলো মোমিনের

আপডেট টাইম : ১২:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩