ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ঢাকা-১৭ উপনির্বাচন সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের নির্বাচনের ভোটগ্রহণের পরিস্থিতি সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৭ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নির্বাচন কমিশনাররা ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম উপস্থিত আছেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। সব মিলিয়ে ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে এই আসনের উপ-নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে। এছাড়া বেনাপোলের ১২ কেন্দ্রে ১১৯টি সিসি ক্যামেরা এবং ভান্ডারিয়ার ৯ কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোট মনিটরিং করা হচ্ছে।

২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে এক হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপ-নির্বাচন ও দুই পৌরসভা ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে। প্রতিটি ভোটকক্ষে একটি এবং কেন্দ্রে বাইরে আরও দুইটি সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করছে কমিশন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

এর আগে রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে নির্বাচন কমিশন। এছাড়াও ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ঢাকা-১৭ উপনির্বাচন সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

আপডেট টাইম : ১২:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩