ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একটি ছোট বিমান হ্যাঙ্গারে ধাক্কা মারে বলে জানা গেছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ৩০ মাইল দূরে দুর্ঘটনাস্থল। একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিমানটি ছোট ছিল। তার মডেল নম্বর সেসনা ২০৮। আচমকাই সেটি হ্যাঙ্গারের ভিতর ঢুকে যায়।

ঝড় হচ্ছিল বলে সে সময় ওই হ্যাঙ্গারে চারজন আশ্রয় নিয়েছিলেন। বিমানটি তাদের চাপা দিয়ে মেরে ফেলে। দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে। বিমানে পাইলট ছাড়া আর কোনো ব্যক্তি ছিলেন কি না, এখনো স্পষ্ট নয়।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুল্যান্স এবং দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে দুর্ঘটনার কারণ এখনো জানানো হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৫

আপডেট টাইম : ১০:৫১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩