ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পাঞ্জাবে বাস উল্টে নিহত ৫

পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ২০ জন। রোববার সকালে রাজনপুর জেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, বাসটি সখী সারওয়ার থেকে জ্যাকোবাবাদে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গুরুতর আহত ব্যক্তিদের রাজনপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং অন্যদের ফাজিলপুরের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাসের যাত্রীদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।

রেসকিউ সার্ভিসের জেলা ইনচার্জ ডাঃ আসলাম জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাবুসার টপের কাছে গীতি-দাস এলাকায় আরেকটি বাস ট্র্যাজেডির কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটে, যাতে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

শুক্রবার পাহাড়ি এলাকায় এ পর্যটক বাসটি গভীর খাদে পড়ে যায় এবং আগুন ধরে যায়। এর আগে ১৬ জুলাই দিয়ামের জেলার থালিচি এলাকায় একই ধরনের বাস দুর্ঘটনায় ছয়জন নিহত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পাঞ্জাবে বাস উল্টে নিহত ৫

আপডেট টাইম : ০২:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩