ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু করেনি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সরকারের আমলে এ মামলা হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা হয়েছে। বর্তমান সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে মোটেও কোনো কিছু করেনি।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যে মামলাটিতে তারেক রহমানের ৯ বছর ও জোবাইদা রহমানের ৩ বছরের সাজা হয়েছে। এ মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করেনি। এ মামলা করেছে ২০০৭ সালে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার। কারণ ইয়াজ উদ্দিন সাহেব খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন খালেদা জিয়া বা বিএনপি। ফখরুদ্দিন সাহেব ছিলেন বিশ্বব্যাংকে। সেখান থেকে ধরে এনে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়।

তিনি আরো বলেন, তাদের পছন্দের মানুষরা যখন ক্ষমতায় তখন এই মামলা দায়ের হয়েছিলো। সেই মামলায় শাস্তি হয়েছে। আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে আমরাই মামলা করতাম। আর মামলা রায় হওয়ার জন্য ১৪ বছর অপেক্ষা করতে হতো না। অনেক আগেই মামলার রায় হতো। কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নানা কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর ওপর তাদের (বিএনপি) আস্তা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না। শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না বরং বিদেশিরা আমাদের কাছে আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু করেনি: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩