ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চীনে বন্যা ও ভূূমিধসে ১০ জনের প্রাণহানি

চীনের হেবেই প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত ১৮জন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ আগস্ট) রাত থেকে শনিবার (৫ আগস্ট) সারাদিন চীনের হেবেই প্রদেশে বৃষ্টি হয়েছে । চীনের দুর্যোগ মোকবিলা দফতরের উদ্ধারকর্মীরা শনিবার দুপুর পর্যন্ত হেবেইয়ের বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন স্থান থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছেন।

এছাড়া চীনের আবহাওয়া দফতর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, তাদের একটি দল সরেজমিনে ঘুরে দেখেছে, প্রদেশের বিভিন্ন জেলার আবাসিক এলাকাগুলো রীতিমতো ঢেউ খেলছে বন্যার পানি। ব্যাপকমাত্রায় অবকাঠামোগত বিপর্যয় ঘটেছে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এদিকে বন্যা কবলিত এলাকার যেসব বাসিন্দা এখনো তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যায়নি, তাদেরকে নৌকার মাধ্যমে ইন্সট্যান্ট নুডুলস, রুটি ও খাবার পানি পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন ‘ডকসুরি’র প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।

চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসেই হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে চীনে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চীনে বন্যা ও ভূূমিধসে ১০ জনের প্রাণহানি

আপডেট টাইম : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩