ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট শুরু হবে।

শুক্রবার এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ঐ তিন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এর মধ্যে ডেঙ্গু রোগের প্রকোপের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা পেছানোর পাশাপাশি ৫০ নম্বরে পরীক্ষা নেয়ারও দাবি জানানো হয়। তবে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গতবারের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট টাইম : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩