ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

দক্ষিণখানে জাতীয় শোক দিবস উপলক্ষে কে সি ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা উত্তর সিটির ৪৮ নং ওয়ার্ড কে সি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর দক্ষিণখানে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি।

তিনি বলেন, ১৫ আগস্ট জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে।

খসরু চৌধুরী বলেন, জাতীয় শোক দিবস পালন তখনই অর্থবহ হবে, যখন আমরা বঙ্গবন্ধুর জীবনসংগ্রামকে উপলব্ধি করব, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজে আন্তরিকভাবে তত্পর হব। পাশাপাশি এখনো যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে ও সমুচিত জবাব দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ শাহ আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

দক্ষিণখানে জাতীয় শোক দিবস উপলক্ষে কে সি ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩