ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেল টাউনে রিজেস হোটেলে মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পাট, তৈরি পোশাক, তুলা, হিমায়িত মাছ, মশলা ও ওষুধ রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। রফতানি বাজার সম্প্রসারণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক কৃষিখাতে পণ্যের বহুমুখীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্যরা বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্র করে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণের বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে উভয় দেশের মধ্যে নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে এবং একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রায়ান লালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে ফোরামের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩